• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

রামুতে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিদেক / ১৮২ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২

রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে সৈয়দ আলম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রবিবার (৬ মার্চ) সকাল ৮টার দিকে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝির কাঁটা পাহাড় নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সৈয়দ আলম রামু গর্জনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত মোহাম্মদ ইসলামের ছেলে।

গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, সকালে ক্ষেতে কাজ করতে যাচ্ছিলেন সৈয়দ আলম। এসময় মাঝির পাড়া পাহাড় নামক এলাকায় একটি বন্য হাতি তার ওপর হামলা করলে ঘটনাস্থলেই সৈয়দ আলমের গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনোয়ারুল হোসাইনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন