• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফে অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ : আসামির যাবজ্জীবন টেকনাফে অভিযান চালিয়ে ৪২ কোটি টাকার ইয়াবা জব্দ করল বিজিবি অস্ট্রেলিয়ার রাজনীতির মঞ্চে ইতিহাস গড়লেন বাংলাদেশি এলিজা সাবেক প্রেমিকার কাছে অসংখ্য সন্তান চেয়েছিলেন ইলন মাস্ক রাশিয়া বনাম ইউরোপ : সম্ভাব্য যুদ্ধ নিয়ে বিস্ফোরক মন্তব্য ল্যাভরভের সালমান শাহ হত্যা মামলা : ঘটনায় তাঁর জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ

দলের বদনাম হয় এমন কোন কাজ করা যাবে না – রামুতে লুৎফুর রহমান কাজল

প্রেস বিজ্ঞপ্তি : / ১৮৭ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

লুৎফুর রহমান কাজল এমপি বলেছেন, অন্যায় কাজে যাঁরা জড়িত তাঁদের তালিকা হচ্ছে, কেউ ছাড় পাবেন না, এমন কোন কাজ করবেন না, যেন দলের বদনাম হয়। 

সোমবার ( ৯ মার্চ ) জাতীয়তাবাদী ওলামা দল, রামু উপজেলা শাখা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি বলেছেন, “আমাদের একটাই শ্লোগান, নিজেরাও অন্যায় করবো না, কাউকেও অন্যায় করতে দেবো না। এজন্য, যতসব অপরাধমূলক কর্মকাণ্ড আছে, এসকল কাজ থেকে আপনাদের সকলকে বিরত থাকতে হবে। বিএনপিকে ভোট দিয়েছে সাধারণ মানুষ। বিএনপি সর্বোচ্চ আসন পেয়ে সরকার গঠন করেছে”। এটা আমাদের মাথায় রাখতে হবে”।

দখলবাজি, চাঁদাবাজি আমার নির্বাচনী এলাকায় চলবে না জানিয়ে লুৎফুর রহমান কাজল এমপি বলেন, “গত এক-যুগেরও বেশি সময় মানুষ তাঁদের ভোটাধিকার হারিয়ে ফেলেছিল, মানুষ মন খুলে কথা বলতে পারেনি। আজ সেই জিম্মি দশা থেকে আল্লাহ আমাদের সকলকে মুক্ত করেছেন। এজন্য, কোন অপরাধ আমি বরদাস্ত করবো না। অন্যায় কাজের সাথে যাঁরা জড়িত তাঁদের নামের তালিকা হচ্ছে।

আগামী ঈদের পর অভিযান শুরু হবে। এজন্য দলের বদনাম হবে, এমন কোন কাজ করা যাবে না”।  এমপি কাজল আর-ও বলেন, “আপনারা জানেন, আমাদের রাষ্ট্র নায়ক, প্রধানমন্ত্রী তারেক রহমান অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তার হাতকে শক্তিশালী করতে আমাদেরকে তাকে অনুসরণ করতে হবে। এজন্য আমাদের শ্লোগান হবে, অন্যায় নিজেরা করবোনা, কাউকে করতেও দেবো না”।

দলের আহবায়ক মাওলানা মোঃ ইলিয়াছের সভাপতিত্বে মাহফিলে প্রধান আলোচক ছিলেন, সংগঠনের জেলা সভাপতি আলহাজ্ব মাও: আলী হাসান চৌধুর ও আলহাজ্ব কাজী মাও: মো: মনজুর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন