• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

রামুতে রাখাইন তরুণীর লাশ উদ্ধার

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৫৫ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

কক্সবাজারের রামু উপজেলায় এক রাখাইন তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপি এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত তরুণীর নাম ওয়ান রাখাইন। তিনি একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যরা সকালে ঘরের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেন। পরে রামু থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ময়নাতদন্তের ফলাফল ও তদন্তে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটিকে ঘিরে কোনো অসঙ্গতি বা অন্য কোনো কারণ জড়িত আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন