• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

পেকুয়ার পাহাড়ে অস্ত্র কারখানা : ৫ অস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

নিজস্ব প্রতিদেক / ১২৭ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটংয়ের পাহাড়ে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব। কারখানা থেকে ৫টি অস্ত্র ও বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় অস্ত্র তৈরির কারিগর দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৩ মার্চ) রাত পৌনে আটটার দিকে এসব তথ্য জানান কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল খায়রুল ইসলাম সরকার।

গ্রেপ্তার দেলোয়ার টৈটং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কালা চান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হত্যা, জলদস্যুতাসহ একাধিক মামলা রয়েছে।

র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল খায়রুল ইসলাম সরকার জানান, বৃহস্পতিবার দুপুর থেকে টানা ৫ ঘন্টার অভিযানের সমাপ্তি ঘটে রাত পৌনে আটটার দিকে। এসময় অস্ত্র কারখানা থেকে ৫টি অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জামসহ দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, এসব অস্ত্র মাদক পাচার, জলদস্যুতা ও বনদস্যুতায় ব্যবহার করা হচ্ছিল। তার বিরুদ্ধে মামলা দায়ের করে পেকুয়া থানায় হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন