• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

রামু স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ৮ জন সহকারী সার্জনের যোগদান

নিজস্ব প্রতিদেক / ১৯৩ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার (২৮ ফেব্রুয়ারী) বেলা ১২ টারদিকে ৪২ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার সহকারী সার্জন পদে নব নিয়োগ প্রাপ্ত চিকিৎসকদের সংবর্ধনা দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। এসময় অনুষ্ঠানে যোগদানকৃত চিকিৎসকদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নোবেল কুমার বড়ুয়া।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নোবেল কুমার বড়ুয়ার সভাপতিত্বে এবং ডা.অনিক বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন ডা. এফাজুল হক(এমওডিসি), ডা. পুলক ধর (কনসালটেন্ট) ও ডা.সাবরিনা মাহবুব।

নবাগত সহকারী সার্জনদের উদ্দেশ্যে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নোবেল কুমার বড়ুয়া বলেন,দেশে করোনা বিপর্যয় উতরিয়ে সাফল্যের দিকে এগুচ্ছে। এসময়ে আপনারা নবীন ডাক্তারের যোগদান রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকে আলোকিত করবে আরো অনেক বেশি। সেবা প্রসারিত হবে রামুর দূর্গম জনপদের ।মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য বান্ধব। জনগণের সুস্থতা নিশ্চিত করতে বদ্ধপরিকর ডাক্তার সমাজ। সকলের সুন্দর জনবান্ধব সেবা প্রত্যাশা সহ নবীন ডাক্তারের মঙ্গল কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন