• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

পেকুয়ায় চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিদেক / ১১৪ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ার মগনামা ইউনিয়নে নির্মাণাধীন দেশের একমাত্র সাবমেরিন নৌঘাঁটিতে কর্মরত এক চীনা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে বানৌজা শেখ হাসিনা ঘাঁটির সি-১ ব্লকের ৬ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, সকালে রুমমেটরা ঘুম থেকে ডাকতে গেলে চেন ইউকুয়ানকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে আনে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) নাদির শাহ বলেন, ‘সুরতহালে নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে আমরা এখনো নিশ্চিত নই। এ ঘটনায় অপমৃত্যুর মামলা রুজু করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন