• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

পেকুয়ায় নুরুল আলমের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিদেক / ১৪৯ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

পেকুয়া সংবাদদাতা:
কক্সবাজারের পেকুয়ায় নুরুল আলম (২৬) নামের এক যুবক রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। রোববার (৩০ জানুয়ারি) ভোর ৫টায় উপজেলার সদর ইউনিয়নের শেখেরকিল্লাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুল আলম একই এলাকার নুর মুহাম্মদের ছেলে। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

নিহতের স্ত্রী রুজিনা আক্তার বলেন,রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ি। ভোরে নুরুল আলম ঘর থেকে বের হয়। এরপর দেখি গাড়ি রাখার ঘরে গলায় ঝুলন্ত লাশ।

প্রত্যক্ষদর্শী নিহতের ছোট ভাই নুরুল ইসলাম বলেন,প্রতিদিনের মতো সকালে মিশুক গাড়ি নিয়ে বের হই। বাড়ির পাশে গাড়ি রাখার আলাদা ঘর রয়েছে। গাড়ি বের করতে ঘরে ঢুকে দেখতে পাই ঘরের আঁড়ির সাথে গলায় রশি দিয়ে আমার ভাইয়ের ঝুলন্ত লাশ। তাকে দ্রুত পেকুয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহতের পিতা নুর মুহাম্মদ বলেন,দুই ছেলে মিশুক গাড়ি চালায়। নুরুল আলম কয়েকমাস ধরে আর্থিক লেনদেন নিয়ে মানসিক সমস্যায় ভুগছিল। কিন্তু সে কাউকে বুঝতে দেয়নি। সে ঋনগ্রস্ত।

এ ব্যাপারে পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন