• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

মুক্তিযোদ্ধাকে হত্যাচেষ্টা : মহেশখালীর মেয়র মকছুদ কারাগারে

নিজস্ব প্রতিদেক / ১৮৫ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের মহেশখালীতে বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে হত্যাচেষ্টার মামলায় পৌর মেয়র মকছুদ মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৬ জানুয়ারি) কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আলমগীর মোহাম্মদ ফারুকী এ নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ২৪ নভেম্বর মহেশখালীর বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন গোরকঘাটা বাজার থেকে বাড়ি যাওয়ার পথে ১৫-২০ জনের সন্ত্রাসীর দল তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্মক জখম করে। একপর্যায়ে ওই এলাকার লিডারশিপ স্কুল অ্যান্ড কলেজের সামনে ফেলে চলে যায়। পরে গুরুতর অবস্থায় মুক্তিযোদ্ধার আত্মীয় স্বজন তাকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি দেখা দিলে আহত আমজাদকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

পরে এ ঘটনায় গত ২৬ নভেম্বর আমজাদ হোসেন নিজে বাদী হয়ে মহেশখালীর পৌর মেয়র মকছুদ মিয়াকে প্রধান আসামি করে ২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় মেয়র মকছুদ মিয়া হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জন্য আন্তবর্তীকালীন জামিন নেন এবং জামিনের মেয়াদ শেষে কক্সবাজার চিফ জুডিশিয়াল আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন আদালত।

হাইকোর্টের আদেশ মতে বুধবার সকালে কক্সবাজার চিফ জুডিশিয়াল আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে দুই পক্ষের শুনানি শেষে বিচারক আলমগীর মোহাম্মদ ফারুকী জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অ্যাডভোকেট আশরাফুল আলম চৌধুরী জানান, মহেশখালীর বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের দায়ের করা হত্যাচেষ্টা মামলা ও আরেকটি ডাকাতি প্রস্তুতি মামলায় হাইকোর্ট থেকে জামিন নেওয়ার পর আদালতের আদেশ মতে, মহেশখালীর পৌর মেয়র মকছুদ মিয়া বুধবার সকালে কক্সবাজার চিফ জুডিশিয়াল আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান।

এ সময় আদালত দু’পক্ষের শুনানি শেষে ডাকাতি প্রস্তুতি মামলায় জামিন মঞ্জুর করেন এবং মুক্তিযোদ্ধা আমজাদের দায়েরকৃত মামলায় জামিন নামঞ্জুর করে মেয়র মকছুদ মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের ছেলে মাস্টার দেলোয়ার হোসেন জানান, মেয়র মকছুদ মিয়ার সন্ত্রাসী বাহিনীর হত্যাচেষ্টার পর তার বাবা কোনো রকমে জানে বেঁচে আছে। দীর্ঘদিন পরে হলেও সুষ্ঠু বিচার হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে পরিবারের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন