• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

মহেশখালীতে ছেলের প্রেমের কারণে প্রাণ গেলো বাবার!

নিজস্ব প্রতিদেক / ১৭৫ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালীতে ছেলের প্রেমের সম্পর্কে বিরোধে মেয়ে পক্ষের হামলায় আক্তার আহমদ (৫০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের সাইরারডেইল গ্রামে ছেলে জিসানের প্রেমের বিরোধে প্রতিবেশি নাসির উদ্দিনের পরিবারের হামলার শিকার হন আক্তার।

মাতারবাড়ি ইউপি চেয়ারম্যান আবু হায়দার বলেন, সাইরার ডেইল গ্রামের আক্তার আহমদের ছেলে জিসান আহমদ (১৮) এর সাথে একই গ্রামের নাছির উদ্দিনের মেয়ে ফাতেমা বেগম (১৬) এর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। এরই জের ধরে দুপরিবারের মধ্যে কাল রাতে বিবাদ হয়। ঝগড়াতে মেযের পরিবারের আঘাতে ছেলের বাবা আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

মহেশখালী থানার ওসি আব্দুল হাই বলেন, ছেলে মেয়ের প্রেমের সম্পর্কের জেরে ছেলের বাবা আক্তার আহমদের মৃত্যু হয়েছে। লাশের সুরতাহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন