• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিদেক / ১৫০ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের ঈদগাঁওয়ে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ট্যাক্সির চালক জিসানসহ দুইজন নিহত হয়েছেন। নিহত আরেকজন ট্যাক্সির যাত্রী তসলিমা আকতার।

শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও মেহেরঘোনা ফরেস্ট অফিস পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় আরো কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও শাহ জব্বারিয়া দাখিল মাদরাসার সহ-সুপার মৌলানা নূরুল আজিম জানান, কক্সবাজারগামী সিএনজি ও চট্টগ্রামগামী পূরবী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজিটি বাসের নিচে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং আহত হন আরো কয়েকজন।

হতাহতরা চকরিয়া উপজেলার খুটাখালী এলাকা থেকে কক্সবাজার যাচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, নিহত দুজন ছাড়াও আশঙ্কাজনক অবস্থায় শফিকুর রহমান ও ছেনুয়ারা বেগম নামের আরো দুই যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ি দু’টি স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চলছে।

এছাড়া ঘটনার ব্যাপারে কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেয়া হয়েছে এবং নিহতদের লাশ এখনো ঘটনাস্থলেই রয়েছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন