• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

খুরুশকুল আ.লীগ নেতা থেকে রক্ষা পেতে চায় প্রবাসী পরিবার

নিজস্ব প্রতিদেক / ১২৪ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

বর্তমান সরকারের আমলেও কক্সবাজার খুরুশকুল ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক নুরুল আমিন গংয়ের নির্যাতনের শিকার হচ্ছে এক প্রবাসী পরিবার। এই আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে একের পর এক চাঁদাদাবী করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। দখলে ব্যর্থ হওয়ায় বাড়িতে প্রশাসনের লোক পরিচয় দিয়ে বিভিন্ন নাটক সাজানোর চেষ্টা চালাচ্ছেন তিনি। তার এমন নির্যাতন ও হয়রাণি থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেন প্রবাসী পরিবারটি।

গত শুক্রবার (১ নভেম্বর) বিকালে কক্সবাজার শহরের একটি হোটেল ক্ষকে সংবাদ সম্মেলনে প্রবাসী সাইফুল ইসলাম বলেন- আমার প্রবাসী পিতা বদিউল আলম শহরের ঝাউতলা এলাকায় কক্সবাজার মৌজাভুক্ত ৫ শতক জমি বিগত ১৯৮৬ সনের ২৯ নভেম্বর রেজিঃযুক্ত দলিল নং-৪৭৪৮ মূলে খরিদ করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছে। সম্প্রতি সময়ে খুরুশকুল ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক নুরুল আমিন প্রকাশ লেইট্যা ও তার সহযোগি শামসুল আলম এবং শাসুলের ছেলে মো. ইসহাক ও মো. ছাবের জোরপূর্বক চাঁদা দাবী করে আমার পরিবারের জায়গাটি দখলের চেষ্টা চালান। এমনকি পরিবারের লোকজনকে নানানভাবে হুমকি দিয়ে আসছে।

সংবাদ সম্মেলনে সাইফুল বলেন- আমার ছোট ভাগিনাদের খেলার একটি প্লাস্টিকের পিস্তল আমি ভাগিনাদের সাথে খেলাধুলা করার সময় প্যান্টের পকেটে নিয়েছিলাম। কিন্তু আওয়ামীলীগের এই অপরাধীরা কৌশল হিসেবে খেলনার পিস্তলের ছবি তুলে আসল অস্ত্র বলে হয়রাণি করে যাচ্ছে। গত এক সপ্তাহ ধরে প্রশাসনের নিকট আমাকে অস্ত্রধারী লোক সাজানোর চেষ্টা করে যাচ্ছে তারা। এমনকি তারা ঝাউতলা গাড়ির মাঠ ২নং গলিস্থ আমার বাড়িতে প্রশাসন পরিচয় দিয়ে দুই-বার বিভিন্ন লোক প্রেরণ করে। এরমধ্যে ২৭ অক্টোরব সাদা পোশাকে একদল লোক প্রশাসন পরিচয় দিয়ে ঘরে ঢুকে জোরপুর্বক তল্লাশি চালিয়ে খেলার পিস্তলটি নিয়ে যায়। এরপর ২৯ অক্টোবর মধ্যরাতে পুলিশ পরিচয়ে ঘরে ঢোকার চেষ্টা করে। তারা এসময় ঘরের দরজা জানালা ভেঙেও ফেলে।
প্রবাসী বদিউল আলমের মেয়ে আসমাউল হুসনা বলেন- এই আওয়ামীলীগ নেতার কারণে বর্তমান সময়েও আমাদের ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা ক্ষুন্ন হচ্ছে। আমরা সকলেই আতংকিত এবং নিরাপত্তহীনতায় রয়েছি। সন্ত্রাসী এই নুরুল আমিন বিগত আওয়ামীলীগ সরকারের আমলেও আমাদেরকে যেমনভাবে নির্যাতন ও নিপীড়ন করেছে। ঠিক তেমনি বর্তমান সরকারের শাসনামলেও আমাদের উপর নির্যাতন চালানোর অপতৎরতা অব্যাহত রেখেছে।

প্রবাসী বদিউল আলমের স্ত্রী রাজিয়া আক্তার বলেন- ভুমিদস্যু ও চাঁদাবাজ খুরুশকুল ইউনিয়ন আওয়ামীলীগের নেতা নুরুল আমিন গং জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে। একই সাথে চাঁদাও আদায়ের চেষ্টা চালাচ্ছে। এতে ব্যর্থ হয়ে খেলার অস্ত্রকে আসল অস্ত্র সাজিয়ে প্রশাসনকে বিভিন্ন লোক দিয়ে আমাদের হয়রাণির চেষ্টা অব্যাহত রেখেছে। আমরা তার এমন অপকর্ম ও জুলুম থেকে রক্ষা পেতে চায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন