• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

ঈদগাঁওতে বন্য হাতির মরদেহ উদ্ধার

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ২২৫ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

কক্সবাজারের ঈদগাঁও থেকে বন্য হাতির একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ইসলামাবাদ গজালিয়ার সাতঘরিয়াপাড়াসংলগ্ন গর্জনতলায় হাতিটির মৃত্য হয়। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মৃত হাতিটি দেখতে পায় স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, লাকড়ি সংগ্রহ করতে যাওয়ার পথে হাতি শাবকটিকে মৃত অবস্থায় দেখতে পান কাঠুরিয়ারা।

বিষয়টি বন বিভাগকে অবগত করেন তারা। পরে রাজঘাট বিট ও ফুলছড়ি রেঞ্জের লোকজন ঘটনাস্থলে পৌঁছে হাতি শাবকটি পর্যবেক্ষণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজঘাট বিট কর্মকর্তা শাহ আলম জানান, মৃত হাতি শাবকটি পুরুষ এবং এটির বয়স আনুমানিক দেড় থেকে দুই বছরের মতো হবে। হাতিটির গায়ের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

তিরি বলেন, ‘গত দুই দিন ধরে অসুস্থ বাচ্চা হাতির চিকিৎসা করি। কিন্তু তাতেও হাতিটির শারীরিক অবস্থার উন্নতি হয়নি। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি হাতি শাবকটি মারা গেছে।’

ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. হুমায়ুন আহমেদ বলেন, ‘হাতি শাবকটির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। মৃত্যুর কারণ জানার জন্য ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে।

ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন