• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

পুলিশসহ আহত ১০: আটক-৭, পেকুয়া বারবাকিয়া ইউপিতে বদিউল আলম চেয়ারম্যান নির্বাচিত

নিজস্ব প্রতিদেক / ১৫৯ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
বদিউল আলম।

এম জাহেদ চৌধুরী:
কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়ন পরিষদে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে স্থগিত থাকা ৬ নং ওয়ার্ড কেন্দ্রের ভোট গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পাল্টাপাল্টি ধাওয়া ও গুলিতে পুলিশসহ ১০ জন আহত হয়। আটক করা হয় ৭ জনকে। এই ইউনিয়নে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান মাওলানা বদিউল আলম।

বৃহস্পতিবার ( ৩০ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। এ কেন্দ্রের ১৩ শত ৩৫ জন ভোটারের মধ্যে ৯ শত ৪৯ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল দশটা থেকে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও গুলিতে ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্যসহ ১০ জন লোক আহত হন। পুলিশের ওপর হামলা ও বিশৃঙ্খলার দায়ে সাতজনকে আটক করে পুলিশ।

প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ারুল আমিন বলেন, ৯ শত ৪৯ ভোটের মধ্যে ৮১ ভোট অবৈধ হয়েছে। বৈধ ৮ শত ৬৮ ভোটের মধ্যে নৌকা প্রতীকে আওয়ামীলীগের প্রার্থী আবুল কাশেম পেয়েছেন ১৯৬ ভোট ও চশমা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী বদিউল আলম পেয়েছেন ৬ শত ৭০ ভোট অপর এক প্রার্থী ২ ভোট পেয়েছেন। গত ২৮ নভেম্বরের ৩য় ধাপের এ নির্বাচনের অপর আট কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম ৩১৪ ভোটে এগিয়ে ছিলেন। ৩০ ডিসেম্বর স্থগিত কেন্দ্রের ভোটসহ স্বতন্ত্র প্রার্থী মাওলানা বদিউল আলম মোট ভোট পেয়েছেন ৪ হাজার ৭৮৬ ভোট, নৌকার প্রার্থী আবুল কাশেম পেয়েছেন ৪ হাজার ৬১৮ ভোট। ১৬৮ ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বদিউল আলম।

নির্বাচন তদারকির মূল দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) তফিকুল আলম বলেন, ভোটকেন্দ্র আক্রমণের চেষ্টা করা হলে পুলিশের সাথে বিশৃঙ্খলাকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। বিশৃঙ্খলাকারীদের হামলায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে।

বারবাকিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ছালামত উল্লাহ বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) তফিকুল আলম, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা ও সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিন্নাহসহ র‌্যাব, কোস্টগার্ড, পুলিশ এবং আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন