• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

পেকুয়ায় পুকুরে মিলল শিশু মরিয়মের মরদেহ

নিজস্ব প্রতিদেক / ১৫৯ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে মরিয়ম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে টইটং ইউনিয়নের ধনিয়াকাটা মিয়াজীঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম ওই এলাকার টমটম চালক শফিউল আলমের মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য নুরুল আবছার জানান, মঙ্গলবার মরিয়ম বাড়ির উঠানে খেলছিল। এসময় তার মা রান্নাঘরে কাজ করছিল। কোনো একসময় সবার অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে মরিয়মকে ভাসতে দেখে পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যোগাযোগ করা হলে পেকুয়া থানার অপারেশন অফিসার (এসআই) মো.মোজাম্মেল হোসেন বলেন, পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন