• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

পেকুয়ায় চুলার আগুনে তিন সহোদরের বসতবাড়ি পুড়ে ছাই

নিজস্ব প্রতিদেক / ১১১ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় রান্নাঘরের চুলা থেকে সৃষ্ট আগুনে তিন সহোদরের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা পুরাতন বাঘগুজারা গ্রামে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন ওই এলাকার মৃত আবু আহম্মদের ছেলে মৃত হাকিম আলী, মোহাম্মদ নুরুচ্ছফা ও নুরুল আমিনের পরিবার। এই দুর্ঘটনায় বসতবাড়ি ছাড়াও গবাদি পশু হাঁস মুরগী পুড়ে যাওয়ায় প্রায় ৩০ লক্ষ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ইউপি সদস্য শাহেদুল ইসলাম।

পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য শাহেদুল ইসলাম আরও জানান, সকালে তিন পরিবারের লোকজন এক কিলোমিটার দুরে খেতের কাজ যায়। সকাল ১০টার দিকে নুরুল আমিনের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে ছড়িয়ে পড়ে চতুর্দিকে। আগুন দেখে স্থানীয় বাসিন্দারা নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে না পারায় পুড়ে যায় তিন বসতবাড়ি ও গবাদিপশু হাঁস-মুরগী, মালামালসহ প্রায় ৩০ লক্ষ টাকার সম্পদ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গেলেও এর আগেই তিন বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পেকুয়া আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার শিক্ষক হাফেজ নুর মোহাম্মদ বলেন, পরিবারের লোকজনের অবর্তমানে মূহুর্তেই তিন ভাইয়ের বসতভিটা পুড়ে যায়। একই সাথে গৃহপালিত পশু-পাখি পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন