• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

চকরিয়া ও পেকুয়া ১৬ ইউনিয়নে ভোট রোববার

নিজস্ব প্রতিদেক / ১৪৩ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ার ১৬টি ইউনিয়নে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে রোববার (২৮ নভেম্বর)। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ১২১ জন। এছাড়া সাধারণ সদস্য পদে ৬৪২ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ২০৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সবধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশন। নির্বাচনকে ঘিরে মাঠে নেমেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম এবং পেকুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম জানান, দুই উপজেলার ১৬টি ইউনিয়নের ১৪৫ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে চকরিয়ার সাহারবিল ও লক্ষ্যারচর এবং পেকুয়া সদর ইউনিয়নে ভোট নেওয়া হবে ইভিএমে।

নির্বাচন নির্বিঘ্ন করতে দুই উপজেলার ১৬ ইউনিয়নে ৩৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৬ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। পাশাপাশি র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। এর মধ্যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে র‌্যাব-১৫।র‌্যাব-১৫ এর সিইও লে. কর্ণেল খাইরুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে আমরা সচেষ্ট রয়েছি। যেখানেই অপ্রীতিকর ঘটনা ঘটবে সেখানেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি নির্বাচনে বিশৃঙ্খলা ও সহিংসতা সৃষ্টির চেষ্টা করে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

যোগাযোগ করা হলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ ও পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে সবধরনের প্রস্ততি নেওয়া হয়েছে। ইতোমধ্যে আইন-শৃঙ্খলা বাহিনী মাঠে কাজ শুরু করেছে। আশা করছি, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন