• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

কুতুবদিয়ায় ২ দোকানে অগ্নিকান্ড

নিজস্ব প্রতিদেক / ১৬১ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

কুতুবদিয়া প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ বাজারে দুই দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ নভেম্বর ) সকাল সাড়ে ৭ টার দিকে ডাকবাংলোর সামনে সেতু কুমার দাসের ক্রোকারিজের দোকান, জিল্লু রহমানের আল-মদিনা আবির দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দোকান মালিক জিল্লু রহমান ও সেতু কুমার দাশ বলেন, সকাল সাড়ে ৭ টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও দোকানের অধিকাংশ মালামাল পুড়ে যায়। এতে সেতু কুমার দাশের ২০ লক্ষ, জিল্লু রহমানের ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা। স্থানীয় ব্যবসায়ীদের ধারনা সকালে দোকানের পাশে ময়লা-আবর্জনা পুড়ানো থেকে আগুনের সূত্রপাত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন