• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

মহেশখালীতে আলাউদ্দিন হত্যা: ১০টি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিদেক / ১৩০ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
মহেশখালী অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তার তিন।

মহেশখালী প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালীতে আলোচিত আলাউদ্দিন হত্যা মামলার প্রধান আসামিসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়ের মাটিতে পুঁতে রাখা ১০টি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২২ নভেম্বর) ভোরে মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের ছামিরাঘোনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল- মহেশখালীর ছামিরাঘোনা এলাকার রফিকুল ইসলাম প্রকাশ মামুন (২৮), চিকনিপাড়ার মনিরুল আলমের ছেলে মোহাম্মদ রিফাত (২৩) ও আয়ুব আলী (৪০)। সবাই সম্প্রতি আত্মসমর্পণ করা জলদস্যু আলাউদ্দিন হত্যা মামলার আসামি।

র‌্যাব জানায়, গত ৫ নভেম্বর মহেশখালীর কালারমারছড়ায় আত্মসমর্পণ করা জলদস্যু আলাউদ্দিনকে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাই ১৮ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে ছায়াতদন্ত শুরু করে র‌্যাব-১৫।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসূফ আহমেদ জানান, হত্যা মামলার রহস্য উদঘাটন হওয়ার পাশাপাশি হত্যায় ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে তাদের মহেশখালী থানায় হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন