পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় কাঁকড়া বস্তায় করে পাচারকালে ৪হাজার ৫শত ২০পিচ ইয়াবাসহ নাছির উদ্দীন (৩৫) ও আব্দুল হান্নান (৪০) নামের দুই যুবককে আটক করে পেকুয়া থানা পুলিশ।
শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নন্দীর পাড়া স্টেশন থেকে তাদের আটক করা হয়। আটক নাছির উদ্দীন হলেন চকরিয়া উপজেলার ডেমুশিয়া লালব্রীজ এলাকার আলী আহমদের ছেলে ও আব্দুল হান্নান একই উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলি এলাকার নুরুল আমিনের ছেলে।
পেকুয়া থানার উপ -পরিদর্শক (এসআই ) নাজমুল হোসেন বলেন, তারা কাঁকড়ার আড়ালে দীর্ঘদিন ধরে বাঘগুজরাসহ আরো কয়েকটি সড়ক ব্যবহার করে ইয়াবা পাচার করে আসছিল দেশের বিভিন্ন স্থানে। শনিবার সন্ধ্যায় পুলিশের কাছে খবর আসে মাদকের একটি চালান যাচ্ছে চট্টগ্রাম শহরের দিকে। পরে সড়কটিতে তল্লাশী চালিয়ে কাঁকড়ার একটি বস্তা থেকে ৪৫২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যবহ্নত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দুই যুবককে ইয়াবাসহ আটক করে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।