• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

বঙ্গোপসাগরে বিকল নৌকা থেকে কুতুবদিয়ার ১৭ জেলেকে উদ্ধার

নিজস্ব প্রতিদেক / ১৮৩ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

কক্সবাজার থেকে ৮০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোট থেকে ১৭ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। তারা ছয় দিন ধরে সমুদ্রে বোটে ভাসছিলেন।

শুক্রবার (১২ নভেম্বর) বিকেল তিনটায় উদ্ধার করা জেলেদের কুতুবদিয়ায় বোটের মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

উদ্ধার জেলেরা হলেন- মোবারক আলী, আবু সাঈদ, ইসমাইল, রবিউল হান্নান, মোহাম্মদুল্লাহ, রবিউল হোসাইন, রেজাউর করিম, মো. আয়েছ, নূরুল আলম, নূরুল আজগার, মো. হান্নান, আ. খালেক, আদম বাদশা, মবিনুল ইসলাম, মো. মামুন, মো. জকির ও নুরুল মোস্তফা। তারা সবাই কুতুবদিয়া এলাকার বাসিন্দা।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর ১৭ জন জেলেসহ ‘খাজা আজমির’ নামের ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। এরই একপর্যায়ে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর ভাসমান অবস্থায় গত ছয় দিন সমুদ্রে অবস্থান করে। পরে টহল কাজে নিয়োজিত থাকা নৌবাহিনী জাহাজ ‘অনুসন্ধান’ বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে বোটে থাকা জেলেদের উদ্ধার করে। জাহাজের নৌসদস্যরা উদ্ধার করা জেলেদের জরুরিভিত্তিতে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য, পানি সরবরাহ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন