• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

খুরুশকুলের ১ নম্বর ওয়ার্ডে জনপ্রিয়তায় এগিয়ে ফুটবল প্রতীকের বাবুল

নিজস্ব প্রতিদেক / ১১৯ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১

বার্তা পরিবেশক

কক্সবাজার সদর উপজেলার গুরুত্বপূর্ণ খুরুশকুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে জনপ্রিয়তা ও প্রচারণায় এগিয়ে রয়েছেন ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, জনদরদি, ইউসুফ ফকির পাড়া মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবুবক্কর ছিদ্দিক বাবুল।

খুরুশকুল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ফজু সিকদার পাড়া, জলিয়াবাপের পাড়া, টেকনাবাপের পাড়া, গুইল্ল্যাবাপের পাড়া, দক্ষিণ পাড়া, সওদাগর পাড়া, ইউসুফ ফকির পাড়ার ভোটারের সাথে কথা বলে জানা গেছে, ফুটবল প্রতীক নিয়ে আবুবক্কর ছিদ্দিক বাবুল পুরো নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন, ভোট চাইতে প্রত্যেকটি ঘরে ঘরে যাচ্ছেন তিনি।

শুধু প্রচারণা নয়, জনপ্রিয়তায়ও সবার চেয়ে এগিয়ে আছেন ফুটবল প্রতীকের আবুবক্কর ছিদ্দিক বাবুল। ভোটাররা জানান, সাধারণ মানুষের সাথে মেলামেশা, দান-খয়রাত করা, বিপদ-আপদে মানুষের পাশে থাকা, সততা, ন্যায়ের প্রতীক হিসেবে আবুবক্কর ছিদ্দিক বাবুল অন্য প্রার্থীর চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন।

জানতে চাইলে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী আবুবক্কর ছিদ্দিক বাবুল বলেন,’খুরুশকুলের ১ নম্বর ওয়ার্ড়টি পর্যটন শহর কক্সবাজারের একটি গুরুত্বপূর্ণ এলাকা। কিন্তু এলাকাটি দীর্ঘদিন ধরে একপ্রকার অবহেলিত রয়েছে। এলাকার সার্বিক উন্নয়ন এবং মানুষের পাশে থেকে সেবক হিসেবে কাজ করতেই আমি প্রার্থী হয়েছি।’

১ নম্বর ওয়ার্ডের ভোটাররা তাকে যেভাবে সাড়া দিচ্ছেন সেভাবে সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন। তিনি একটি সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচন উপহার দেয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান এবং ফুটবল প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য ভোটারদের অনুরোধ জানান। উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর বৃহস্পতিবার খুরুশকুল ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন