• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

পেকুয়ায় অস্ত্রহাতে ভাইরাল হওয়া সেই লিটন কারাগারে

নিজস্ব প্রতিদেক / ২০০ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
অস্ত্রসহ আটক লিটন।

পেকুয়া প্রতিনিধি

কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় অস্ত্রহাতে ছবি ভাইরাল হওয়া সেই যুবক অবশেষে র‍্যাপিড একশান ব্যাটলিয়ান (র‍্যাব) এর হাতে আটক হয়েছে।

আটক বাহাদুর হেলালী লিটন (৩০) কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ছিরাদিয়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে।

শনিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সিরাদিয়া এলাকা থেকে র‍্যাব তাকে আটক করে।

র‍্যাব সূত্র জানায়, র‍্যাব-৭ এর একটি দল বাঁশখালী উপজেলার প্রেম বাজার এলাকায় টহলরত অবস্থায় খবর পেয়ে পেকুয়া সদর ইউনিয়নের সিরাদিয়া এলাকায় লিটন নামের এক সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছে। র‍্যাবের দলটি ঘটনাস্থলে গেলে লিটন পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এসময় র‍্যাব সদস্যরা তাকে ধাওয়া দিয়ে আটক করে। পরে তার কাছ থেকে দেশীয় তৈরি দুটি বন্দুক (এলজি) ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করে র‍্যাব।

এ ব্যাপারে পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, অস্ত্র আইনে র‍্যাবের দায়ের করা মামলায় আসামী লিটনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। উল্লেখ্য যে,গত তিন মাস আগে জমি দখল বেদখলকে কেন্দ্র করে গুলি বর্ষন করে লিটন।

এ সময় অস্ত্রহাতে লিটনের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপর থেকে লিটন আত্মগোপনে চলে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন