• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

পেকুয়ায় হাতের রগ কাটা ও বুকে ছুরিকাঘাতে নিহত যুবতীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিদেক / ৩৭১ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২

এম জাহেদ চৌধুরী:
কক্সবাজারের পেকুয়া সদর উপজেলার নুইন্যামুইন্যা ব্রীজ সংলগ্ন বিল থেকে মোহছেনা আক্তার (৩৬) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবতী কক্সবাজার শহরের খাজা মঞ্জিল এলাকার ছাবের আহমদের মেয়ে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ৭ টার দিকে স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে। লাশের পাশ থেকে একটি ছুরিও উদ্ধার হয়। লাশ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়। এসময় মরদেহের হাতের রগ কাটা ও বুকে ছুরিকাঘাতের আলামত পাওয়া যায় বলে নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, লাশ উদ্ধারের পর প্রথমে তার পরিচয় না পেলেও সকাল ১১ টার দিকে কয়েকজন জানায় তার নাম মোহছেনা আক্তার। বাড়ী কক্সবাজার শহরে। তবে কি কারণে পেকুয়ায় এসেছে বা কেউ খুন করে পেকুয়ার বিলে ফেলে গেছে কিনা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খুনের রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন