• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

শিশু করোনা আক্রান্ত কিনা : বুঝবেন যেসব লক্ষণে

নিজস্ব প্রতিদেক / ৩১৬ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে। প্রতিদিন হাজার হাজার নতুন রোগীর করোনা আক্রান্ত হওয়ার খবর আসছে। তবে এবারে সবচেয়ে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বড়দের পাশাপাশি করোনা আক্রান্ত হচ্ছে ছোটরাও। এতে অভিভাবকদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ।

এ অবস্থায় বাড়ির বড়দের সজাগ থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ভারতের নিওনেটলজিস্ট নিশান্ত বনশাল বেশকিছু পরামর্শ দিয়েছেন।

শিশুদের করোনায় আক্রান্তের লক্ষণ

জ্বর; সর্দি; শ্বাস নেওয়ার সমস্যা; ঠান্ডা লাগার অন্যান্য লক্ষণ যেমন- নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ, গলা ব্যথা; কাঁপুনি; শিশুর খাবারে অনীহা বা খাবারে স্বাদ না পাওয়া (৮ বছরের ওপর বয়সীদের); বমি হওয়া; ডায়রিয়া; ক্লান্তি; গা হাত পায়ে ব্যথা; মাথা ব্যথা।

অনেকক্ষেত্রে দেখা যাচ্ছে শিশুর পুরো শরীরে প্রদাহ দেখা দিচ্ছে করোনা আক্রান্ত হওয়ার পর। এমনকি, করোনা সংক্রমণের কয়েক সপ্তাহ পরও এসব লক্ষণ দেখা যাচ্ছে। চিকিৎসকদের ভাষায় এটিকে বলা হচ্ছে, মাল্টি সিস্টেম ইনফ্লেমেটরি এন চিল্ড্রেন (এমআইএস-সি)।

তবে শিশুদের ক্ষেত্রে করোনার লক্ষণ নিয়ে আরও নানা গবেষণা চালাচ্ছে চিকিৎসা বিজ্ঞান। এমনটাই জানান নিশান্ত বনশাল।

তিনি আরও বলেন, সন্তানেরও যদি এমআইএস-সি’র সমস্যা হয় তাহলে তার শ্বাস নিতে কষ্ট হবে। এছাড়াও শিশু বুকে একটা চাপ অনুভব করবে, ঠোঁট আর মুখ নীলচে হয়ে যাবে ও জেগে থাকতে সমস্যা হবে।

এসব লক্ষণ দেখা দিলে এড়িয়ে না গিয়ে দ্রুত সন্তানকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের এই চিকিৎসক। তিনি বলেন, এসব সমস্যায় যেসব শিশুরা আক্রান্ত হচ্ছে তাদের সেরে ওঠতে হাসপাতালের চিকিৎসার প্রয়োজন পড়ছে। কখনো কখনো আইসিইউতেও ভর্তি করতে হচ্ছে।

এমআইএস-সি’র আরও কিছু লক্ষণ হলো- জ্বর; পেটে ব্যথা; বমি বা ডাইরিয়া; ত্বকে র‍্যাশ; চোখ লাল হয়ে যাওয়া; ঠোঁট লালচে দেখানো, ফেটে যাওয়া; হাত ও পা ফুলে যাওয়া।

নিশান্ত বনশাল বলেন, ২ বছরের বেশি বয়সী শিশুদের বাড়ির বাইরে মুখে মাস্ক পরতে হবে। একইসঙ্গে মুখে হাত না দেওয়া, খাবার খাওয়ার আগে হাত ধোয়ার বিষয়ে খেয়াল রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন