• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কক্সবাজার পৌর প্রিপ্যারাটরি বিদ্যালয়ের সেই শিক্ষককে বাধ্যতামূলক ছুটি

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ৪৫১ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩

চাকরি বিধিমালা ভঙ্গসহ নানা অভিযোগ তদন্তে কক্সবাজারের পৌর প্রিপ্যারাটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিমুল এহসান মানিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। রবিবার (১ অক্টোবর) পৌর মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরী স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রধান শিক্ষক আমিমুল এহসান মানিকের বিরুদ্ধে পৌরসভার চাকরি বিধিমালা ভঙ্গ করে মেয়র প্রার্থীর নির্বাচনী জনসভায় বক্তব্য প্রদান, কর্তৃপক্ষকে না জানিয়ে সিনিয়র শিক্ষক গোলাম সরওয়ার শাহীনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে বিভিন্ন দপ্তরে প্রেরণ, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের সঙ্গে অশালীন আচরণ, অবৈধ টাকা দাবি করার অভিযোগ আছে। এসব অভিযোগ তদন্তের স্বার্থে তাকে তিন মাসের বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে। এর আগে তাকে ৭ দিনের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী স্বাক্ষরিত অপর এক আদেশে সহকারী প্রধান শিক্ষক পার্থ প্রতীম পালকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।

কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, পৌর প্রিপ্যারাটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিমুল এহসান মানিকের বিষয়টি তদন্ত চলছে। তাকে ছুটিতে পাঠানো হয়েছে। বিধিমতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন