• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

শিগগিরই বুস্টার ডোজের ক্যাম্পেইন শুরু

নিজস্ব প্রতিদেক / ৩০৪ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
দেশে শিগগিরই করোনার বুস্টার ডোজের ক্যাম্পেইনের আয়োজন করা হবে। বুস্টার ডোজের সময় হয়েছে, কিন্তু বুস্টার ডোজ নেননি এমন সবাইকে এর আওতায় আনা হবে।

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব কিডনি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে শিগগিরই করোনা প্রতিরোধে বুস্টার ডোজের ক্যাম্পেইন শুরু হবে। যারা বুস্টার ডোজ নেননি, তারা যেন অতি দ্রুত নিয়ে নেন, এটাই আমাদের উদ্দেশ্য।

মন্ত্রী বলেন, আমরা এ পর্যন্ত প্রায় ২২ কোটি ডোজ টিকা দিয়েছি। টিকায় আমরা সফল হয়েছি। বিশ্বের ২০০ দেশের মধ্যে আমরা টিকাদানে আট নম্বরে এসেছি। এসবের সব কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তার গাইডলাইনে আমরা কাজ করেছি।

জাহিদ মালেক বলেন, আমরা পূর্বেও টিকা ক্যাম্পেইন করেছি। সর্বশেষ ক্যাম্পেইনে একদিনেই এক কোটিরও বেশি মানুষকে আমরা টিকা দিয়েছি। এখনো প্রথম ডোজসহ টিকা দিয়ে যাচ্ছি। আমাদের স্বাস্থ্যকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। প্রশাসনের কর্মীরাও আমাদের সহযোগিতা করছে। সফল টিকা কার্যক্রমের কারণে দেশে সংক্রমণের হার দুই শতাংশে নেমে এসেছে।

স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছেছে উল্লেখ করে তিনি আরও বলেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা অনেক দূর এগিয়ে গেছে। একই সঙ্গে অনেক নতুন ইনস্টিটিউট গঠন করা হয়েছে। এতে বিদেশে না গিয়েই রোগীরা সর্বাধুনিক চিকিৎসা সেবা পাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন