এরশাদ উল্লাহ:
আমি নয়নরঞ্জন পৃথিবীকে দেখি
আমি ভোরের পৃথিবীতে রবিব প্রভায়
ঘাসের চাদরে লেগে থাকা শিশির স্নিক্ত
হিরণ্য ললিত লোর দেখি।
আমি রাতের কবি!
আমি শুক্ল নিশার চপল লোচনে
একটি ঝিঁঝিঁপোকা এবং জোঁনাকি খুঁজি।
স্তব্ধ নিশীতে ঝিঁঝি চিৎকার করে গান শুনাবে
আর জোঁনাকি দিবে আলো।
আমি একটি হাত এবং কবিতার তরে তারে ডাকি!
আমি জাগ্রত এক নিশাচারী!
আমি রাতকে ঘুমাতে দিই না,
কৃষ্ণপক্ষকে আসতে বাঁধা দিই।
তবুও সে আসে-
আমি অন্ধকারে হোঁছট খাই; আবার উঠি।
আমাকে কালো পৃথিবীকেও দেখতে হয়।
আমি সাদা-কালোর পৃথিবীতে রাত জাগা পাখি,
আমি তার মাঝে পারিজাত খুঁজি।