• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

মিয়ানমার থেকে ইয়াবা এনে লেনদেনের সময় বন্দুকযুদ্ধে চার কারবারি নিহত

নিজস্ব প্রতিদেক / ৬৭৩ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে দুই মাদক কারবারি গ্রুপের মধ্যে ইয়াবা লেনদেনকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় ৪ জন নিহত হয়েছে। ২৮ জুলাই ভোর রাতে টেকনাফের হোয়াইক্যং পূর্ব সাতঘড়িয়া পাড়া থেকে লাশগুলো উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ বলছে, নিহতরা মাদক ব্যবসায়ী ছিলেন। নিজেদের মধ্যে ইয়াবা কারবারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় তারা মারা যান। ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা, দুটি এলজি এবং গুলি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, হোয়াইক্যং সাতঘরিয়া এলাকার মো. ইসমাইল (২৫), আনোয়ার হোসেন (২২), খারাংখালী এলাকার মো. নাছির (২৩) এবং পূর্ব মহেশখালীয়া পাড়ার মো. আনোয়ার(২৪)। এদের মধ্যে কোন রোহিঙ্গা নাগরিক রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, এসব ইয়াবাকারবারী মিয়ানমার থেকে ইয়াবার চালান এনে টেকনাফের হোয়াইক্যং খারাংখালি সীমান্তে মজুদ রাখে। এসময় ইয়াবার লেনদেন নিয়ে তাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে ইয়াবা কারবারীরা পুলিশকেও লক্ষ্য করে গুলি করে। পরে আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি করলে পরিস্থিতি শান্ত হয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ ওই ৪ ব্যক্তিকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, দুটি এলজি এবং গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সরকার জিরো টলারেন্স নীতিতে মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময় ১১১৫ ঘণ্টা, ২৮ জুলাই ২০২০

আআর/আএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন