রায়হান আজাদ:
-দিন-দুপুরে নিদ্রার কোলে
ঝাউবনে
চেতনে-অবচেতনে আড়মোড়া লাগে
লকডাউনে
নয়নে-মননে ঢেউ তোলে
ডলফিনে
সায়রে-আসমানে নীলাম্বরি হয়ে
আলিঙ্গনে ॥
উড়াল প্রাণ খাঁচার মাঝে
ক্লান্ত এখন প্রভাত-সাঁঝে
শ্যামল পল্লবে সানাই বাজে
মিছিল চলে হৃদয়-খাঁজে ॥

কবি: রায়হান আজাদ- সহকারী অধ্যাপক, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি।