• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

পেকুয়ায় মাদক কারবারিকে ধরতে গিয়ে হামলায় আহত ওসি

নিজস্ব প্রতিদেক / ২৬৯ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় মাদক সম্রাট শাহ আলমকে পাঁকড়াও করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। বুধবার (৮ জুন) রাত ১১টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের পেকুয়ার চর এলাকায় এ ঘটনা ঘটে।  এ ঘটনায় পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার গুরুতর আহত হয়েছেন।

তাঁকে গুরুতর আহত অবস্থায় পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

পেকুয়ার সার্কেল তৌফিকুল আলম আহত ওসিকে হাসপাতালে দেখার পর মাদক ব্যবসায়ী শাহ আলমকে ধরতে অভিযানে অংশ নিচ্ছেন এমন তথ্য নিশ্চিত করেছেন ওসি মো. ফরহাদ আলী।

তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় সার্কেল তৌফিকুল আলম বলেন, গোপন সংবাদে পেকুয়া থানা পুলিশ জানতে পারে মাদক সম্রাট শাহ আলম মাদক বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। এছাড়াও তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তাকে ধরতে গিয়ে পুলিশের উপর হামলা শুরু করে।

এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকারকে গুরুতর আহত করে তাকে আটকের জন্য অভিযান জোরদার করা হয়েছে।

এই ঘটনার প্রত্যক্ষদর্শী উজানটিয়া ইউনিয়ন পরিষদের প্যালেন চেয়ারম্যান ওসমাণ গণি বলেন, শাহ আলম মাদক সম্রাট ছাড়াও উপকূলীয় চোরসিন্ডিকেটের প্রধান। মামলা রয়েছে ডজনের উপর। তাকে ধরতে গিয়ে সৎ অফিসার হিসেবে খ্যাত কানন সরকার আহত হল।আমরা হামলাকারীকে দ্রুত গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন