• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

রামুতে মাটি খুঁড়তে গিয়ে মিলল মর্টার শেল

নিজস্ব প্রতিদেক / ২০০ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালায় আলু চাষ করার জন্য মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেছে একটি মর্টার শেল। এটি দেখতে সীমানা পিলার আবার রকেট ল্যাঞ্চারের মতোও মনে হচ্ছে। এ নিয়ে এলাকায় কৌতুহল সৃষ্টি হয়েছে। খবর পাওয়ার পর রামু থানা পুলিশ সেটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দাখালী এলাকায় মাটি খুঁড়তে গিয়ে মর্টারশেলটি পাওয়া যায়।

জানা গেছে, জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দাখালী বড় পাড়ার আজিজুর রহমানের পরিত্যক্ত বসত ভিটায় আলু চাষের জন্য জমি খুঁড়তে গিয়ে পিলারের অবয়ব একটি বস্তু দেখতে পান। পরে এলাকার সবাইকে জানালে মাটি খুঁড়ে দেখা মিলে বহু পুরানো এ মর্টারশেলের। উদ্ধারকৃত মর্টারশেলটির দৈর্ঘ্য  আনুমানিক দুই ফিট এবং ওজন সাড়ে সাত কেজি বলে জানা যায়।

জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি রামু থানা অফিসার ইনচার্জকে (ওসি)কে বিষয়টি অবগত করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মর্টারশেলটি উদ্ধার করে নিয়ে যায়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসাইন বলেন, মর্টারশেলটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রামু সেনানিবাসের একটি বিষ্ফোরক বিশেষজ্ঞ দল মর্টারশেলটি নদীর পাড়ে নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন