ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
মহেশখালীতে রাতের অন্ধকারে পাহাড়কাটার মুহূর্তে মহেশখালী থানা পুলিশের অভিযানে মাটিভর্তি ৫ টি ডাম্পার ও পাহাড় কাটার কাজে ব্যবহারিত যন্ত্রপাতি জব্দ করেছে মহেশখালী থানা পুলিশ।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১০ টায় উপজেলার হোয়ানক ইউনিয়নের বারঘর পাড়ায় গোপন সংবাদে খবর পেয়ে পাহাড়ী এলাকায় এই অভিযান চালায় পুলিশ।
এই ঘটনায় শনিবার (১৫ অক্টোবর) ৪ জন কে এজাহার নামীয় আসামি ও কয়েকজনকে অজ্ঞাত রেখে মহেশখালী থানায় মামলা করেছে পুলিশ। জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে পুলিশ বাদী হয়ে এই মামলা করেন। মামলায় আসামীরা হলেন, জাহেদ সিকদার (৩০) পিতা- মৃত শামসুল আলম, স্বপন পাল (৪৫) পিতা- মৃত সুভাষ পাল, মোঃ সারোয়ার (৩৮) পিতা- আবুল হাসেম, সেলিম প্রকাশ সল্লু (৩০) পিতা- মৃত রশিদ আলী।
মামলার বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রনব চৌধুরী জানান, গভীর রাতে মহেশখালীর বারঘর পাড়ায় পাহাড়কাটার খবর পেয়ে তাঁর সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টেঁর পেয়ে ডাম্পার ও মাটি কাটার সরঞ্জাম ফেলে পালিয়ে যায় চালক ও পাহাড়কাটায় সম্পৃক্ত ব্যক্তি। এই ঘটনায় মহেশখালী থানায় আজ একটি মামলা রুজু হয়েছে। মহেশখালীতে পরিবেশ ধ্বংসকারী পাহাড়, বৃক্ষ ও বালিখেকোদর বিরুদ্ধে এই অভিযান অভ্যহত থাকবে বলে জানান তিনি।
মহেশখালীতে দীর্ঘদিন যাবৎ পাহাড়কাটা ও অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ রয়েছে। এনিয়ে পরিবেশবাদী সংগঠনগুলো বার বার প্রতিবাদ জানিয়ে আসলেও বনবিভাগ ও প্রশাসন তেমন কোনো তড়িৎ ব্যবস্থা নেয়নি।
বিভিন্ন অভিযানে আটক ব্যক্তি ও ডাম্পারসহ অভিযুক্তরা কিছুদিন পর বেরিয়ে আসে। প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক ছত্রছায়ায় এমনটা হচ্ছে বলে মনে করেন পরিবেশবাদী সংগঠনের নেতারা। তবে মহেশখালী থানা পুলিশের এই অভিযান প্রশংসা করে পাহাড়কাটা ও অবৈধভাবে বালি উত্তোলনসহ পরিবেশ ধ্বংসকারী কাজের জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবী তাদের।
এদিকে রাতের অন্ধকারে লোকালয় থেকে অধিক দূরবর্তী ঝুকিপূর্ণ এলাকায় গভীর পাহাড়ে অভিযান চালিয়ে প্রশংসিত হয়েছে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রনব চৌধুরী। ৫টি ডাম্পার জব্দ করা এবং পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে তড়িৎ গতিতে মামলার বিষয়টি সর্ব মহলে ইতিবাচক সাড়া ফেলেছে। পাহাড় ও পরিবেশ রক্ষায় এই অভিযান অভ্যহত রাখার অনুরোধ জানিয়ে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওসি প্রনব চৌধুরীর সাহসীকতার প্রশংসা করেন।