• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

মহেশখালীতে ভেসে এলো কঙ্কাল

নিজস্ব প্রতিদেক / ৮২ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালীতে ২৫এপ্রিল রাত ১২ টার সময় কুতুবজুম ইউনিয়নের ঘটিভাঙা এলাকায় একটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় কয়েকজন জেলে বিকেল ৪টার দিকে লাশটি দেখতে পেয়ে স্থানীয় ইউপি মেম্বারকে খবর দেয়। পরে মহেশখালী পুলিশের একটি টিম ও ফায়ার সার্ভিস গিয়ে লাশটি উদ্ধার করে বলে জানায় স্থানীয়রা।

মহেশখালী ফায়ার সার্ভিসের লিডার রামপ্রসাদ দাশ বলেছেন, লাশটি পঁচে গলে কঙ্কাল হয়ে গেছে। মনে হচ্ছে এটি ১০-১৫দিন ধরে সাগরে ছিলো। তবে স্থানীয়রা যখন দেখেছিলে তখন শরীরে হাড়ের সাথে মাংস ছিলো বলে দাবি করেছিলে। তবে আমরা শুধু কঙ্কালই পেয়েছি। মনে হচ্ছে, শরীরের মাংসগুলো কাঁকড়া বা সামুদ্রিক প্রাণী খেয়ে ফেলেছে।

স্থানীয়দের ধারণা,মহেশখালী থেকে নিখোঁজ ১১ জনের মধ্যে কক্সবাজার নাজিরারটেক থেকে উদ্ধার হওয়া ১০ টি লাশ উদ্ধার করেছিলে জেলা পুলিশ। স্থানীয়দের ধারণা খোঁজ না পাওয়া লাশটি এটি হতে পারে।

এ বিষয়ে ওসি প্রনব চৌধুরী জানান, একেবারে ডিকম্পোস্ট একটি লাশ উদ্ধার করা হয়েছে। আমরা ডিএনএ টেস্টে নিয়েছি। লাশ দাবীদার কারো সাথে যদি ডিএনএ মিলে যায় তাহলে তাকে লাশটি হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন