এত বড় পৃথিবী, অথচ কোথাও তাদের মাথা গোজার ঠাঁই নেই। বেড়িবাঁধই যেন তাদের একমাত্র অবলম্বন। প্রতিবছর কোন না কোন ঘূর্ণিঝড় তাদের উপর আঘাত হানে। তছতছ হয়ে যায় মাথা গোজাবার ঠাঁই। কিন্তু আবার তারা ঘুরে দাঁড়ায়। আবার তারা স্বপ্ন দেখে বেঁচে ফিরবার। এভাবে চলছে ধলঘাটার বেড়িবাঁধে বসবাস করা জলবায়ু উদ্ভাস্তুদের ভাঙাগড়ার জীবন। ছবিটি তুলেছেন আমাদের কূটনৈতিক প্রতিবেদক তানভিরুল মিরাজ রিপন।