• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া মুখোমুখি ফ্রান্স-স্পেন: সেমিফাইনালে কার কী ইতিহাস বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে ফের অনিশ্চয়তা কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী : বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ সমাধান রাখাইনেই নিহিত : রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর মহেশখালীতে পানিবন্দী পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

কক্সবাজার থেকে রওনা : উপকূলে নৌকায় ভাসছে ১৪০ রোহিঙ্গা

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১১৬ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

বাংলাদেশের কক্সবাজার থেকে ইঞ্জিন নৌকায় ইন্দোনেশিয়া উপকূলে পৌঁছেছে ১৪০ জন রোহিঙ্গা। তবে ইন্দোনেশিয়ার স্থানীয়রা তাদের দেশটির ভূখণ্ডে এখনও পা রাখতে দেয়নি। ফলে নারী-শিশুসহ এসব রোহিঙ্গা ক্ষুধার্ত ও অসুস্থাবস্থায় ইন্দোনেশিয়া উপকূলে নৌকায় ভাসছে।

ইন্দোনেশীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার মার্কিন বার্তা সংস্থা এপি এক খবরে জানায়, মঙ্গলবার দেশটির আচেহ প্রদেশের উপকূল থেকে প্রায় মাইল দূরে আশ্রয়প্রার্থীদের কাঠের নৌকায় ভাসতে দেখা গেছে। রুগ্‌ণ-ক্ষুধার্ত যাত্রীদের অধিকাংশই নারী ও শিশু। স্থানীয় পুলিশের কার্যালয় থেকে বলা হয়েছে, নীল রঙের নৌকাটি গত শুক্রবার থেকে উপকূলে ভাসছে। বাংলাদেশের কক্সবাজার থেকে পালিয়ে এসেছে তারা। দু’সপ্তাহের যাত্রায় এরই মধ্যে তিনজন প্রাণ হারিয়েছে। স্বাস্থ্যের মারাত্মক অবনতি হওয়ায় তিন রোহিঙ্গাকে সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

দক্ষিণ আচেহ অঞ্চলের মৎস্যজীবী সম্প্রদায়ের প্রধান মুহাম্মাদ জাবাল বলেন, আমাদের লোকজন অন্য জায়গায় যা ঘটেছে, তার কারণে তাদের (রোহিঙ্গা) নামতে দিতে চাচ্ছে না। তারা স্থানীয় বাসিন্দাদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করেছে। তবে স্থানীয় বাসিন্দারা এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন তাদের খাবার দিয়েছে।

আচেহ পুলিশ বলছে, রোহিঙ্গাদের দলটি গত ৯ অক্টোবর কক্সবাজার থেকে রওনা দেয়। তারা মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিল। তবে নৌকার কিছু যাত্রী অন্য দেশে যাওয়ার জন্য দালালদের অর্থ দেয়। নৌকাটি যখন বাংলাদেশ ছেড়ে আসে তখন এতে ২১৬ জন আরোহী ছিল। তাদের মধ্যে ৫০ জন ইন্দোনেশিয়ার রিয়াউ প্রদেশে নেমে গেছে বলে জানা গেছে। এ ছাড়া আচেহ পুলিশ লোক পাচারের অভিযোগে তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন