• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া মুখোমুখি ফ্রান্স-স্পেন: সেমিফাইনালে কার কী ইতিহাস বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে ফের অনিশ্চয়তা কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী : বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ সমাধান রাখাইনেই নিহিত : রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর মহেশখালীতে পানিবন্দী পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

বিশ্বনবী (সা.)-কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিদেক / ৯৪৯ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

প্রেস বিজ্ঞপ্তি

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কুশপুত্তলিকা পুড়ানো হয়।

বুধবার (২৮ অক্টোবর) বিকালে বৃহত্তর বাহারছড়া ও পশ্চিম নতুন বাহার ছড়া সমাজ কল্যাণ সংঘ আয়োজিত মাওলানা মোঃ ওয়াহিদুল ইসলাম ও দৈনিক কক্সবাজার বার্তা সম্পাদক (ভারপ্রাপ্ত) এইচ, এম নজরুল ইসলামের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্স সরকারের প্রত্যক্ষ মদতে ইসলামকে অবমাননা করে রাসুল (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। এর প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ফ্রান্সে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে। আমরা সেই সব ঘটনার নিন্দা জানাই। ফ্রান্স সরকার তাদের নিজেদের সেক্যুলার হিসেবে দাবি করে। একটি সেক্যুলার রাষ্ট্র সরাসরি কোনও ধর্মকে আঘাত করে কিছু করতে পারে না। বক্তারা ফ্রান্সের সকল পণ্য বর্জন করা আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন বৃহত্তর বাহারছড়া ও পশ্চিম নতুন বাহার ছড়া সমাজ কল্যাণ সংঘের ইমরান, মো. আরমান মনি, মো. হাসান, ফজলে সুবেহান সাকিব, আব্দুস সবুর, এমদাদ জুবাইয়ের, শোয়েব মো. রাহাত, জাহেদুল ইসলাম কামাল, মোঃ আরমান মনি, মো. ফারবেজ, মো. জাবেদ, মো. হাবিবুর রহমান, মো. সাজিন, মো. রিয়াজ উদ্দিন তারেক প্রমূখ।

এতে বৃহত্তর বাহারছড়া ও পশ্চিম নতুন বাহার ছড়া সমাজ কল্যাণ সংঘের শত শত তরুণ-যুবক অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন