• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি : পেকুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি গ্রেফতার

নিজস্ব প্রতিদেক / ২১৮ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে কটুক্তির ঘটনায় দায়েরকৃত আইসিটি মামলায় উপজেলা ছাত্রদলের সভাপতি ফরহাদ হোসাইনকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব জানায়, গত ১৬ জুলাই মগনামা ইউনিয়ন পরিষদে আয়োজিত বিএনপি’র সভাটিতে কুটুক্তির বিষয়টি সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে আইন শৃংখলার অবনতি ঘটানোর অপচেষ্টা করা হয়।

এ ঘটনায় গত ১৯ জুলাই পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন- ২০১৮ এর ২৫(২)/২৯(১)/৩১(২) ধারায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং- ০৭।

এদিকে খবর পেয়ে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে উক্ত মামলার পলাতক আসামী পেকুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি ফরহাদ হোসাইনকে চট্টগ্রামের কর্ণফুলী ব্রিজ এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামি পেকুয়া উপজেলার বারাইকাটা গ্রামের মৃত নুরুল হোসাইনের ছেলে।

গ্রেফতারকৃত আসামীকে পেকুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন