• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

পেকুয়ায় ৫০ হাজার ইয়াবাসহ ৭ জন আটক

নিজস্ব প্রতিদেক / ৩৩৩ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় ৫০ হাজার ইয়াবাসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত -PREMIO মডেলের একটি প্রাইভেট কার এবং SUZUKI ZIXER, YAMAHA FAZER মডেলের দুটি মোটরসাইকেল জব্দ করেন।

আজ রবিবার সকাল ৭ ঘটিকার সময় পেকুয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি চৌকস টিম সদর ইউনিয়নের হরিনা ফাঁড়ির নুইন্ন্যা মুইন্ন্যা ব্রীজের ওপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লক্ষ টাকার ৫০ হাজার পিস ইয়াবা আটক করেন।

আটককৃতরা হলো (১) ওমর ফারুক (২৯) পিতা সুলতান আহেমেদ ২.শহীদুল ইসলাম (২৮), পিতা-মৃত নবী হোছেন  ৩.জয়নাল আবেদীন(৪৮), পিতা-আলী আহমদ  ৪. রিদুয়ানুল করিম(২২), পিতা-মাহবুবুল আলম (৫) মোঃ সজিব পিতাআব্দুর ছবুর (৬) মোঃ রাজু(২৭), পিতা-আব্দুল সবুর (৭) ডাবলু চৌধুরী (৪১) পিতা মৃত সাধন চৌধুরী সর্বসাং-সুন্নিয়া পাড়া, সুখছড়ি, আমিরাবাদ, লোহাগড়া, চট্টগ্রাম।

পেকুয়া থানার ওসি জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায় বিক্রির উদ্দেশ্যে ৫০ হাজার পিস ইয়াবা উখিয়া কোর্ট বাজার থেকে ক্রয় করে চকরিয়া, পেকুয়া হয়ে লোহাগড়ার উদ্দেশ্যে পরিবহন করছিল। ইতিপূর্বেও এই সংঘবদ্ধ চক্র বেশ কয়েকটি বড় ইয়াবা চালান চট্টগ্রাম ও ঢাকায় পৌঁছে দেয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন