• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

পেকুয়ায় ২টি বন্দুকসহ যুবক আটক

নিজস্ব প্রতিদেক / ৪০০ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
পেকুয়ায় বন্দুকসহ যুবক আটক।

এম জাহেদ চৌধুরী :
কক্সবাজারের পেকুয়ায় ২টি দেশীয় তৈরী এক নলা বন্দুক (এলজি) ও ৮ রাউন্ড তাজা কার্তুজসহ জয়নাল আবেদীন (৩২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। শনিবার (২৯ জানুয়ারি) ভোরে পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব সরকারি ঘোনা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জয়নাল আবেদীন পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব সরকারি ঘোনা এলাকার মৃত বদিউল আলমের ছেলে। পালিয়ে যাওয়া সহযোগী একই এলাকার আহমদ শফির ছেলে আবুল শামা (২৬)।

র‌্যাব -১৫, কক্সবাজার এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বলেন, গোপন সংবাদে আমরা জানতে পারি পূর্ব সরকারি ঘোনা এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের জন্য মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে। সেখানে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় জয়নালকে আটক করা হয়। তবে কৌশলে আবুল শামা পালিয়ে যায়। পরে জয়নালের দেহ ও তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৮ রাউন্ড তাজা কার্তুজ, ২টি দেশীয় তৈরি এক নলা বন্দুক উদ্ধার করা হয়। আটক জয়নালের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন