• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

পেকুয়ায় হত্যা মামলার আসামিকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিদেক / ২৩৮ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় যুবদল নেতা ‘জয়নাল’ হত্যাকান্ডের আসামিকে গাড়ি থেকে নামিয়ে নিষ্টুরভাবে পিটিয়ে আহত করেছে বাদির স্বজনরা।

মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের মিয়াজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত আহমদ কবির লজক (৪৪) আফজলিয়া পাড়া এলাকার মৃত. বদিউল আলমের ছেলে। পথচারীরা তাকে মুমর্ষ অবস্থায় উদ্ধার করে পেকুয়া সরকারি হাসপাতালে ভর্তি করে।

আহতের স্বজনরা জানায়,আহমদ কবির ছেলের ভোটার সংক্রান্ত কাগজপত্র সত্যায়িত করে মগনামা ইউপির কার্যালয় থেকে অটোরিক্সা করে আত্মীয়ের বাড়িতে ফিরছিলেন। বিসমিল্লাহ সড়কের মিয়াজিপাড়া জামে মসজিদ সংলগ্ন স্থানে পৌঁছলে আগে থেকে ওৎপেতে থাকা আফজলিয়াপাড়ার নুরুন্নবীর ছেলে আমির উদ্দিনের নেতৃত্বে তার ভাই কায়সার,আনোয়ার হোসেনের ছেলে সোনাইয়া,অইন্যার ছেলে আনিসসহ ৭/৮জন দুর্বৃত্ত গাড়ি থেকে নামিয়ে হাতুড়ি দিয়ে নির্দয় পিটিয়ে গুরুতর জখম করে। এক পর্যায়ে মৃত ভেবে তাকে পাশের বজল আহমদের একটি মৎস্যঘেরে ফেলে সটকে পড়ে।

ইউপির নারী সদস্য আনজুমান আরা বলেন, আমি পরিষদ থেকে বাড়িতে ফিরছিলাম। আহমদ কবির আমার আগে পরিষদ থেকে বের হয়েছে। রাস্তার ধারে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, লজক মগনামার যুবদল নেতা জয়নাল হত্যাকান্ডের আসামি। বাদির স্বজনরা তাকে পিটিয়ে মাছের ঘেরে ফেলে চলে যায়। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। স্থানীয়রা জানায়,মগনামার আলোচিত যুবদল নেতা জয়নাল হত্যাকান্ডের আসামি আহমদ কবির। মামলায় তিনি আদালত থেকে জামিন নিয়েছে। হত্যাকান্ডের পর আসামি পক্ষের বাড়িঘরে ব্যাপক লুটপাটসহ তান্ডব চালায় বাদির স্বজনরা। আহমদ কবিরের বাড়িঘর ভাংচুর করে মাটির সাথে বিলীন করে দেয়া হয়। তিনি বর্তমানে চকরিয়ার বদরখালী শ্বাশুর বাড়িতে থাকেন।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন জানায়, হামলার বিষয়টি কেউ অবগত করেনি। খোঁজ নিয়ে দেখছি। এ বিষয়ে জানতে মগনামা ইউপির চেয়ারম্যান ইউনুস চৌধুরীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হয়। সংযোগ কেটে দেয়ায় তার বক্তব্য নেয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন