• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

পেকুয়ায় সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যা !

নিজস্ব প্রতিদেক / ২৮৬ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৫ মার্চ, ২০২২

এম জাহেদ চৌধুরী:
কক্সবাজারের পেকুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে অলি আহমদ (৪৫) নামের এক সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (৫ মার্চ) সকাল ৯ টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অলি আহমদ উপজেলার শিলখালী ইউনিয়নের সেগুন বাগিচা জারুলবুনিয়া এলাকার মৃত শেখ আহমদের ছেলে।

নিহত অলি আহমদের স্ত্রী হাফসা বেগম বলেন, একই এলাকার বাদশা মিয়ার ছেলে আব্দুল মজিদের সাথে অলি আহমেদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে শনিবার সকালে বাগানে গাছ কাটতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে বাদশা মিয়ার ছেলে আব্দুল মজিদ, আব্দুল গণি, আব্দু সালাম ও তার স্ত্রী ফাতেমা বেগমসহ ৫-৬ জনের সংঘবদ্ধ একটি দল অলি আহমেদকে ধারালো দা, কিরিচ দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এব্যাপারে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। অভিযুক্তদের পরিবারের সদস্যরা গা ঢাকা দিয়েছে।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, অলি আহমেদ নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন