গ্রেপ্তার জালাল।
পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় তালিকাভুক্ত দুর্ধর্ষ সন্ত্রাসী জালাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের বিলহাচুরা এলাকা থেকে পেকুয়া থানার একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে। জালাল উদ্দিন (৪০) পূর্ব বিলহাচুরা গ্রামের শফিকুর রহমানের ছেলে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, জালাল উদ্দিনের বিরুদ্ধে অস্ত্র, হত্যাচেষ্টা ও হত্যা মামলা রয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।