• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

পেকুয়ায় যুবকের বিরুদ্ধে অতিথি পাখি হত্যার অভিযোগ: ব্যবস্থা নেয়নি বন বিভাগ !

নিজস্ব প্রতিদেক / ৪৩১ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
পেকুয়ায় অতিথি পাখি শিকারের পর হত্যা।

পেকুয়া সংবাদদাতা:
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় একটি ধুসর প্রজাতির বিরল বক পাখি শিকারের পর হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের নাম আমজাদ হোসেন। তিনি পেকুয়া সদর ইউনিয়নের পশ্চিম বাইম্যাখালী গ্রামের আবুল হাশেমের পুত্র ও পেকুয়া বাজার দোকান মালিক সমিতির ম্যানেজার পদে কর্মরত রয়েছে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৮ ডিসেম্বর (শনিবার) ভোরে ওই যুবক তার বাড়ির পাশ থেকে একটি ধূসর প্রজাতির বিরল বক পাখি শিকার করেন। পরে অথিতির পাখির ছবি নিজের ফেসবুকেও পোস্ট করেন। এদিন দুপুরে ওই যুবক অতিথি পাখিটি ধারালো ছুরি দিয়ে হত্যা করে পরিবারের সদস্যদের নিয়ে ভুরিভোজও করেন!

এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয়রা বন বিভাগকে অবহিত করার পরেও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কোন ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি স্থানীয় বন বিভাগ! অভিযুক্ত ব্যক্তি পাখি শিকার করার পর নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে “আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর” লিখে স্ট্যাটাসও দিয়েছিল! তবে কিছুক্ষণ পর তার দেওয়া স্ট্যাটাসটি নিজের আইডি থেকে ডিলিট করে দেন। স্ট্যাটাসটি দেওয়ার পর অনেকেই তা স্ক্রীণ শর্ট করে রাখেন এবং ক্ষুদ্ধ প্রতিক্রয়া ব্যক্ত করেন।

স্থানীয়দের সুত্রে জানা যায়, ১৮ ডিসেম্বর ভোরে আমজাদ হোসেন তার বাড়ির পাশ থেকে একটি ধূসর প্রজাতির বিরল বক পাখি শিকার করেন। পাখিটি শিকার করে আমজাদ তার বাসায় নিয়ে যান। এসময় ধূসর প্রজাতির বক পাখির দুই পা রশি দিয়ে বেঁধে ও মুখ চেপে ধরে অন্য কাউকে দিয়ে নিজের এনড্রয়েট মোবাইল ফোনে ছবিও তুলেন। তারপর নিজের ফেসবুক একাউন্টে স্ট্যাটাস লিখে ছবি শেয়ার করে দেয়। অবশ্য সেই ছবিসহ স্ট্যাটাস ডিলেট করে দেয়। পাখি শিকার করে হত্যার কারণ জানতে ওই যুবক আমজাদ হোসেনের সাথে যোগাযোগ করে বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

জানা যায়, বাংলাদেশে প্রতি বছর শীতের মৌসুমে আসা পাখিদের মধ্যে রয়েছে বালিহাঁস, পাতিহাঁস, লেজহাঁস, পেরিহাঁস, চমাহাঁস, জলপিপি, রাজসরালি, লালবুবা, পানকৌড়ি, বক, শামুককনা, চখপখিম সারস, কাইমা, শ্রাইক, গাঙ কবুতর, বনহুর, হরিয়াল, নারুন্দি, মানিকজোড়া অন্যতম। প্রতিবছর বাংলাদেশে প্রায় ১৫ প্রজাতির হাঁস ছাড়াও গাগিনি, গাও, ওয়েল, পিগটেইল, থাম, আরাথিল, পেলিক্যান, পাইজ, শ্রেভির ও বাটান এসব পাখি এসে থাকে।

জানা যায়,১৯৭৪ সালে বন্যপ্রাণী রক্ষা আইন ও ২০১২ সালে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে দণ্ডের বিধান রয়েছে। এতে বলা হয়েছে, পাখি নিধনের সর্বোচ্চ শাস্তি এক বছর জেল, এক লাখ টাকা দণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত। একই অপরাধ ফের করলে শাস্তি ও জরিমানা দ্বিগুণের বিধানও রয়েছে। এদিকে উক্ত ঘটনার স্থানীয়রা পেকুয়া উপজেলার বারবাকিয়া বন রেঞ্জ অফিসে অবহিত করলেও বন বিভাগ এখনো পর্যন্ত পাখি শিকারে অভিযুক্ত আমজাদ হোসেনের বিরুদ্ধে কোন ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন