• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

পেকুয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে দু’জনের মৃত্যু

নিজস্ব প্রতিদেক / ৩৪২ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

এম জাহেদ চৌধুরী:
কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের বাজারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতেরা হলেন, ওই এলাকার আপেল উদ্দিনের স্ত্রী আমেনা বেগম (২৫) ও মোস্তাফিজুর রহমানের ছেলে কাইছার উদ্দিন (২৮)।

স্থানীয় বাসিন্দা আবদু রহমান বলেন, কাইছার উদ্দিন পেশায় একজন ইজিবাইক চালক। আজ দুপুরের দিকে তাঁর ইজিবাইকের ব্যাটারিতে চার্জ দিতে যায় সে। ওই সময় বিদ্যুৎ স্পৃষ্ট হন কাইছার। তাকে উদ্ধার করতে গিয়ে পাশের বাড়ির আমেনা বেগমও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী বলেন, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যে দু’জনের মৃত্যু হয়েছে তাঁরা ছিলো বাজারপাড়া আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা। সম্প্রতি মুজিববর্ষ উপলক্ষে সরকার কর্তৃক এ ঘর পেয়েছিলো তাঁরা। দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, মগনামায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দু’জন মারা গেছেন। অপমৃত্যু হিসেবে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন