• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

পেকুয়ায় প্রকৌশলীর ঘুষিতে নাক ফাটলো চেয়ারম্যানের

নিজস্ব প্রতিদেক / ২৬৩ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৭ মার্চ, ২০২২

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় উপসহকারী প্রকৌশলীর ঘুষিতে নাক ফাটলো এক ইউপি চেয়ারম্যানের। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। রবিবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের দশেরঘোনা বারবাকিয়া-রাজাখালী সংযোগ ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুলকে (৫০) পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি রাজাখালী ইউপির নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান। ওই ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই প্রকৌশলীকে উত্তম মধ্যম দিয়ে অবরুদ্ধ করে রাখে। পরে পেকুয়া থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল বলেন, পেকুয়ায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশ নিতে বাড়ি থেকে বের হই। দশেরঘোনা সড়কের সংস্কার কাজ চলছিল। ওই পথ দিয়ে যাওয়ার সময় বারবাকিয়া-রাজাখালী সংযোগ ব্রিজে নেমে কাজের তদারকি করি। এসময় উপসহকারী প্রকৌশলী আব্দুল আলিমের সাথে কথা হয়। ঝুঁকিপূর্ণ ব্রিজের বিষয় নিয়ে আগামী সমন্বয় সভায় তাকে আলাপ করতে একটু অনুরোধও করি। এ সময় তিনি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সে ঘুষি লাগায় গায়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজাখালীতে একাধিক সড়কের উন্নয়ন কাজ চলছিল। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন চেয়ারম্যান বাবুল। এদিন ব্রিজের ওপর ফাটল অংশে ঢালাইকাজ চলছিল। চেয়ারম্যন গাড়ি থেকে নেমে কাজের তদারকি দেখতে যায়। এ সময় ইঞ্জিনিয়ার তার সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে গায়ে হাত তুলে। আমরা ওই দুর্নীতিবাজ প্রকৌশলীর দ্রুত অপসারণ চাই।

এ বিষয়ে উপ-সহকারী আব্দুল আলিমের বক্তব্য নেয়ার জন্য বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করা হয়। মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পুর্বিতা চাকমা বলেন, চট্টগ্রাম থেকে নির্বাহী প্রকৌশলী এসেছে। থানায় উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন