• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

পেকুয়ায় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিদেক / ৩১০ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৪ মার্চ, ২০২২

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় গাছের সাথে ঝুলন্ত এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ মার্চ) সকালে পুলিশ উপজেলার শিলখালী ইউনিয়নের ভারুয়াখালী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে। নিহত মুহাম্মদ রিফাত (১৭) ওই এলাকার সেকান্দার আলীর ছেলে।

ইউপি সদস্য ইউনুস বলেন, রাতে বাবার সাথে ঘুমিয়ে পড়ে রিফাত। ভোরে বাড়ির পাশে একটি গাছের সাথে রশি পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পায় তার স্বজনরা।তবে কি কারনে সে আত্মহত্যা করেছে তার ক্লু এখনো উদঘাটন করা সম্ভব হয়নি। পরিবারের দাবি রিফাত কয়েক মাস ধরে মানসিক রোগে ভুগছিলেন।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন,খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন