• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

পেকুয়ায় একই পরিবারের চারজনকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিদেক / ৩০৫ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

এম জাহেদ চৌধুরী:
পেকুয়ায় পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের চারজনকে পিঠিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৯ জানুয়ারি) এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে তৈয়বুল ইসলাম বাদী হয়ে পেকুয়া থানায় এজাহার দায়ের করেছেন।

আহতরা হলেন টৈটং নাপিতখালী দক্ষিণ পাড়া গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে আবু তালেব (৫৫), তাঁর স্ত্রী মনিফা জান্নাত(৪৮), মেয়ে শাফিয়া জান্নাত (৩০) ও ওয়াকিয়াহ জন্নাত শিফা (১৭)। তাঁদের পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতের ছেলে তৈয়বুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে একদল সন্ত্রাসী আমার বাবার জমি দখল করে মাটি খনন করলে আমি পেকুয়া থানায় ফোন দিয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পুলিশ তাদের মাটি খনন না করতে নিষেধ করে চলে আসে। এতে ক্ষিপ্ত হয়ে আবদুল কাদের, আব্দুল মুবিন, আহমদ হোছাইন, শফিকুর রহমান, ফজলুল কাদের, আরিফুল হক, হাবিব উল্লাহ, এহছান উল্লাহ ও সোহেলের নেতৃত্বে ২০-২৫ জন সংঘবদ্ধ সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আমার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এসময় স্থানীয়রা আমার পরিবারকে উদ্ধার করেন। লোহার রডের আঘাতে আমার মা-বাবার মাথা ফেটে গেছে, বোনের বাম হাতের হাড় ভেঙে গেছে এবং ছোট বোনের ডান হাতে কিরিচের কুপে গুরুতর জখম হয়েছে।
এব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, লিখিত এজাহার পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মারধরের এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন