• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

পেকুয়ায় অবৈধ বালি পরিবহণের দায়ে দুই মিনি ট্রাক জব্দ

নিজস্ব প্রতিদেক / ৩৪৮ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
জব্দ মিনি ট্রাক।

পেকুয়া প্রতিনিধি

কক্সবাজার পেকুয়ায় অবৈধ বালি উত্তোলন করার পর অবৈধভাবে পরিবহণের দায়ে বালি ভর্তি দুই মিনি ট্রাক (ডাম্পার) গাড়ি জব্দ করেছে বনবিভাগ।

শনিবার (২৩অক্টোবর) সকাল ১০টার দিকে শিলখালী ইউপির জারুলবুনিয়া এলাকা থেকে চট্টমেট্টো ড ১১-১৯৬৩ ও চট্টমেট্টো অ-২০২ গাড়ি দুইটি জব্দ করেন বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবুল হক।

বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা মোঃ হাবিবুল হক বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসাবে শিলখালীর জারুলবুনিয়ার পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করতে গিয়ে বালি ভর্তি দুইটি ডাম্পার গতিরোধ করে তাদের কাছে বৈধ কাগজপত্র দেখাতে বললে গাড়ির চালক পালিয়ে যায়। তারপর আমাদের লোক দিয়ে গাড়ি দুইটি জব্দ করে কার্যালয়ে নিয়ে আসা হয়। গাড়ি দুইটি বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানিয়েছেন, টৈটং ইউপির হিরাবুনিয়া পাড়া এলাকার আবু বক্কর ছিদ্দিক ও ইস্কানদার জব্দকৃত গাড়ি দুইটির মালিক। তারা গাড়িগুলো পাহাড় কেটে মাটি পরিবহণ  ও অবৈধ বালি পরিবহণে ব্যবহার করে থাকে। এতদিন তারা পরিবেশ ধ্বংসের কাজে জড়িত থাকলেও নতুন রেঞ্জ কর্মকর্তার অভিযানে ধরা পড়ে। এছাড়াও নতুন রেঞ্জ কর্মকর্তা যোগদানের সুযোগে পাহাড়ি এলাকায় সরকারিভাবে রোপিত গর্জন গাছ পাচার অব্যাহত রেখেছে। তাদের বিরুদ্ধে অভিযান দ্রুত অভিযান পরিচালনা করার দাবী জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন