• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

পেকুয়ায় বিদেশি সিগারেটসহ আটক ২

নিজস্ব প্রতিদেক / ২২৮ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
পেকুয়ায় আটক দুই।

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি যোগে অভিনব কৌশলে পাচারকালে ১ হাজার ৬’শ প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করেছে পুলিশ। এসময় সিএনজি ড্রাইভারসহ দুই যুবককে আটক করা হয়। শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে পেকুয়া উপজেলা সদরের টৈটং সিমান্তব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে আটক করেন পেকুয়া থানা পুলিশ।

আটক যুবকরা হলেন- এওচিয়া, দেওদিঘী, সাতকানিয়া এলাকার মৃত বাদশাহ মিয়ার ছেলে শাহাদাত হোসেন প্রকাশ মানিক (২৯) ও বলগিচ্ছার, বাহার ছড়া বাশঁখালী এলাকার মো. ইউছুফের ছেলে মো. শাকিল (২০)।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন