• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

পেকুয়ায় নদীতে নিখোঁজ ইব্রাহিমের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিদেক / ১২২ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজার পেকুয়ায় নদীতে সাতার কাঁটার সময় বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে নিখোঁজ হয় মোহাম্মদ ইব্রাহিম (১২) নামে এক মাদ্রাসার ছাত্র। প্রায় ১১ঘন্টা পর রাত সাড়ে নয়টায় নদীতে ভেসে উঠে তার মরাদেহ। সে রাজাখালী ইউনিয়নের কাঞ্চন পাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে ও রাজাখালী বিইউআাই ফাজিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র। পেকুয়া ফায়ার সার্ভিসের লোকজন দুপুর ১২ টা থেকে উদ্ধার অভিযান চালায়। এছাড়া চট্টগ্রামের ডুবুরি দলও টানা উদ্ধার অভিযান পরিচালনা করে তবে তাকে উদ্ধার করতে পারেনি ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের দমকলকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাঁশাখালী ছনুয়ার খালের রাজাখালীর ভাঁখালী পয়েন্টে মোহাম্মদ ইব্রাহিমসহ ৬/৭ জন শিশু ছনুয়ারখালের নদীর ওপারে ফুটবল খেলে সাঁতার কেটে অপর পাড়ে আসছিল। এসময় নদীর মাঝখানে মোহাম্মদ ইব্রাহিম পানিতে ডুবে যায়। অন্য শিশুরা বিষয়টি স্থানীয়দের জানালে তারা খোঁজাখোঁজি করে। পরে ফায়ার সার্ভিসের লোকজন ও ডুবুরিদল উদ্ধার তৎপরতা চলমান রাখে।

মোহাম্মদ ইব্রাহিমের বড় ভাই জসিম উদ্দিন বলেন, মোহাম্মদ ইব্রাহিম ছোটবেলা থেকে বিরল রোগে আক্রান্ত, মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। মোহাম্মদ ইব্রাহিমের অকাল মৃত্যুতে পরিবারের শোকের মাতম চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন